২০২৪
সালের ৫ আগস্ট শেখ হাসিনা
বাংলাদেশ ছাড়ার পরপরই তার
দেশে ফেরা নিয়ে ফেইসবুকে
আলোচনা শুরু হয়। কখনও বলা
হয়েছে তিনি খুব শিগগির ফিরছেন।
কখনও ডিসেম্বরের মধ্যে ফেরার
কথা এসেছে। আবার কখনও তার
প্রত্যাবর্তনকে রাজনৈতিক
দাবি হিসেবে তুলে ধরা হয়েছে।
কিন্তু
এসব কথা ফেইসবুকে ছড়াল কিভাবে?
একটি
পোস্ট কি একটি প্রোফাইল থেকে
আরেকটি প্রোফাইলে গেছে?
একটি
পেইজে প্রকাশিত বক্তব্য কি
পরে বিভিন্ন গ্রুপে ছড়িয়েছে?
নাকি
একই কথা প্রায় একই সময়ে একাধিক
পেইজে প্রকাশ হয়েছে?
শুরুটা
২০২৪ সালের আগস্টে
প্রশ্নগুলোর
উত্তর খুঁজতে ২০২৪ সালের আগস্ট
থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত
ফেইসবুকের ৩৩,৩০১টি
পোস্ট বিশ্লেষণ করেছে ডেটা
এক্সপ্লেইনার। প্রোফাইল,
পেইজ
ও গ্রুপ– সব ধরনের পোস্ট এই
বিশ্লেষণে রয়েছে।
সংগৃহীত
পোস্টগুলোর মধ্যে শেখ হাসিনার
ফিরে আসার কথা প্রথম পাওয়া
যায় ২০২৪ সালের ৫ আগস্ট রাতে।
রাত ১১টা ১১ মিনিটে Nusrat
er ranna and blogs
নামের
একটি পেইজে লেখা হয়:
“শেখ
হাসিনা আবার দেশে ফিরছেন”।
পরদিন,
৬
আগস্ট রাত ১১টা ৫৪ মিনিটে
বিষন্নসুন্দর-Bishonnohsundor
নামের
আরেকটি পেইজে আরও নির্দিষ্ট
একটি বক্তব্য আসে:
“কালই
দেশে ফিরছেন শেখ হাসিনা”।
এই
দুটি বক্তব্য তখন অন্য পেইজ,
প্রোফাইল
বা গ্রুপে ব্যাপকভাবে ছড়িয়ে
পড়ার প্রমাণ পাওয়া যায়নি।
কিন্তু
২০২৫ ও ২০২৬ সালে এসে ভিন্ন
চিত্র দেখা যায়। একই লেখা কখনও
কয়েক সেকেন্ডের মধ্যে একাধিক
পেইজে,
কখনও
একটি অ্যাকাউন্ট থেকে কয়েক
মিনিটে কয়েক ডজন গ্রুপে এবং
কখনও এক অ্যাকাউন্টে দেখা
যাওয়ার পর অন্য অ্যাকাউন্টেও
পাওয়া গেছে।
ধরন
১:
কয়েক
সেকেন্ডের মধ্যে একাধিক পেইজে
একই লেখা
এই
ধরনের সবচেয়ে স্পষ্ট উদাহরণ
পাওয়া যায় ২০২৫ সালের ১৩ মার্চ।
সকাল ১১টা ৪৩ মিনিটে Dhaka
News Online
নামের
একটি পেইজে একটি পোস্ট প্রকাশ
হয়। বক্তব্যের মূল অংশ ছিল:
“প্রধানমন্ত্রী
হিসেবে শেখ হাসিনা ফিরবেন…”।
এক
সেকেন্ড পর একই লেখা দেখা যায়
News২৪Dhaka
পেইজে।
তার দুই সেকেন্ড পর Dhaka২৪Post-এ।
অর্থাৎ মাত্র তিন সেকেন্ডের
মধ্যে তিনটি পেইজে একই বক্তব্য
প্রকাশ হয়।
এতেই
পুনরাবৃত্তি থেমে থাকেনি।
প্রথম পোস্ট প্রকাশের ২ মিনিট
৫৫ সেকেন্ডের মধ্যে একই কথার
১০টি পোস্ট বিভিন্ন পেইজে
পাওয়া যায়।
২০২৫
সালের ১৯ এপ্রিল পর্যন্ত ১১৫টি
পেইজে একই কথার ৫৬২টি পোস্ট
পাওয়া গেছে।
ধরন
২: একটি
অ্যাকাউন্ট থেকে কয়েক মিনিটে
বহু গ্রুপে একই পোস্ট
বিশ্লেষণে
সবচেয়ে স্পষ্ট যে ধরনটি দেখা
গেছে,
তা
হলো একটি পেইজ/অ্যাকাউন্ট
অল্প সময়ের মধ্যে একই লেখা
একের পর এক বহু ফেইসবুক গ্রুপে
পোস্ট করেছে।
২০২৫
সালের ১৫ সেপ্টেম্বর দুপুর
২টা ৭ মিনিটে ৭১
ব্রিগেড
নামের একটি পেইজে একটি দীর্ঘ
রাজনৈতিক বক্তব্য দেখা যায়।
সেটি শুরু হয়েছিল:
“অর্থনীতি
ধ্বংস,
জঙ্গীবাদ
উত্থান–ড.
ইউনুসের
অবৈধ সরকার পদত্যাগ কর /
প্রহসনের
নির্বাচন আর নয়,
বৈধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রত্যাবর্তন চাই” এই বক্তব্য
দিয়ে।
প্রায়
৩ ঘণ্টা ২৯ মিনিট পর,
বিকেল
৫টা ৩৬ মিনিটে একই লেখা দৈনিক
তাজা খবর
নামের আরেকটি পেইজ থেকে রাজনৈতিক
সংবাদ
নামের একটি ফেইসবুক গ্রুপে
পোস্ট করা হয়।
বিকেল
৫টা ৩৬ মিনিট ২২ সেকেন্ড থেকে
৫টা ৪৫ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত
মাত্র ৮
মিনিট ৪৭ সেকেন্ডে দৈনিক তাজা
খবর একই লেখা ৭২টি ফেইসবুক
গ্রুপে পোস্ট করে।
| সময় |
পোস্ট |
যেসব গ্রুপে পোস্ট |
| ৫:৩৬:২২–৫:৩৬:৫১ |
৪ |
রাজনৈতিক সংবাদ • হৃদয়ে বাংলাদেশ • SSC BATCH 2025 • মুক্তির ডাক ৭১ |
| ৫:৩৭:০৬–৫:৩৭:৪১ |
৬ |
আমার বাংলাদেশ • জাগো বাঙালি • রাজনীতি • প্রতিদিনের তাজা খবর • বাংলাদেশ খবর • জনতার কথা |
| ৫:৩৮:০৩–৫:৩৯:৫৬ |
৭ |
Bangla News 24/7 Update • Bangladesh Global Watch • Dhaka News • Digital Discoveries • Change Champions • রাজনীতি এক্সপ্রেস • স্মার্ট বাংলার খবর |
| ৫:৪০:১১–৫:৪০:৫৮ |
৯ |
অপরূপা বাংলা • Human Rights Update • বাংলাদেশ আওয়ামী লীগ • Daily Inspiration • রাজাকারের বাংলাদেশ • Networking Nexus • Silver Line • Clear Vision • Stage For Youth |
| ৫:৪১:০৩–৫:৪১:৫৬ |
১৭ |
দেশ-বিদেশের খবর • Gen Z Facts • Beauty Of Sense • বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ • চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ • Bangladesh Awami League • Wise Poetry • (১) চেতনায় বাংলাদেশ • The Daily—Life • মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা • Supporters of Sajeeb Wazed Joy • নোয়াখালী জেলার খবর • Gen Z Station • Supporters of Bangladesh Awami League • Study Buddies • Hundred Thoughts • প্রবাসের সংবাদ |
| ৫:৪২:০২–৫:৪২:৫৪ |
১৪ |
আমরাই বাংলাদেশ • গাজীপুরের খবর • জাগ্রত জনতা • রূপসী বাংলা • ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ পরিবার • Sports Central • মাতৃভূমি বাংলাদেশ • Mindful • Way to Success • Meme Blast • কক্সবাজার জেলা যুবলীগ।। • Gen Z Era • কক্সবাজার জেলা ছাত্রলীগ • রাজশাহী জেলা আওয়ামী লীগ |
| ৫:৪৩:০৫–৫:৪৩:৫৬ |
৮ |
Creative Minds • চেতনায় ৭১ হৃদয়ে বঙ্গবন্ধু • ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ পরিবার • বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে • কাপাসিয়া উপজেলা পরিবার • Awami League News • বঙ্গবন্ধুর রাজনীতি চেতনায় শেখ হাসিনা, অনলাইন পাব্লিক গ্রুপ • লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ |
| ৫:৪৪:০২–৫:৪৫:০৯ |
৭ |
খিলক্ষেত থানা ঢাকা মহানগর • জয় বাংলা-Joy Bangla • শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ • Father of Bangladesh • Gen Z Vision • Vivid Thinking • ঢাকা মহানগর আওয়ামী লীগ |
| মোট |
৭২ |
প্রথম পোস্ট ৫:৩৬:২২ → শেষ পোস্ট ৫:৪৫:০৯ = ৮ মিনিট ৪৭ সেকেন্ড |
অর্থাৎ
প্রথম থেকে শেষ গ্রুপ পোস্ট
পর্যন্ত গড়ে প্রায় প্রতি সাত
সেকেন্ডে একটি করে গ্রুপে
লেখাটি পোস্ট করা হয়। সবচেয়ে
দ্রুত পোস্ট করা হয় বিকেল ৫টা
৪১ থেকে ৫টা ৪২ মিনিটের মধ্যে।
এই দুই মিনিটেই ৩১টি গ্রুপে
পোস্ট করা হয়।
একই
ধরনের আরেকটি ঘটনা দেখা যায়
২০২৬ সালের ৬ মে।
Shivshakti
নামের
একটি পেইজ অ্যাকাউন্ট থেকে
একই লেখা একের পর এক ফেইসবুক
গ্রুপে পোস্ট হয়। বিকেল ৪টা
৮ মিনিট ২৫ সেকেন্ডে প্রথম
গ্রুপ পোস্টটি করা হয়। শেষটি
আসে ৪টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।
অর্থাৎ
মাত্র ২
মিনিট ৫১ সেকেন্ডে একই অ্যাকাউন্ট
থেকে ৪৮টি আলাদা ফেইসবুক
গ্রুপে একই লেখা পোস্ট করা
হয়।
লেখাটি
ছিল:
“মোদী
ও অমিত শাহের মাস্টার স্ট্রোক।
বাংলাদেশের সংসদে পরিবর্তন
হচ্ছে,
শেখ
হাসিনা দেশে ফিরছেন।”
Shivshakti: ১৭১ সেকেন্ডে ৪৮ গ্রুপ
| # |
সময় |
ফেইসবুক গ্রুপ |
| ১ |
৪:০৮:২৫ |
পৌরহিত্য ও জ্যোতিষ কার্যালয় |
| ২ |
৪:০৮:৩৮ |
জ্যোতিষ জগৎ/Astrology World |
| ৩ |
৪:০৮:৪৪ |
❤️জ্যোতিষ চর্চা ❤️ |
| ৪ |
৪:০৮:৪৬ |
জিবন ও জ্যোতিষ চর্চা |
| ৫ |
৪:০৮:৪৮ |
জ্যোতিষশাস্ত্র ও বাস্তু |
| ৬ |
৪:০৮:৫১ |
জ্যোতিষ পরামর্শ |
| ৭ |
৪:০৮:৫৬ |
জ্যোতিষ চর্চা ও প্রতিকার |
| ৮ |
৪:০৯:০০ |
purabi |
| ৯ |
৪:০৯:০১ |
pb24 news |
| ১০ |
৪:০৯:০১ |
জ্যোতিষ বিজ্ঞান |
| ১১ |
৪:০৯:০৪ |
জ্যোতিষ চর্চা |
| ১২ |
৪:০৯:০৫ |
নবপত্রিকা |
| ১৩ |
৪:০৯:০৬ |
আজকের রাশিফল বাংলা |
| ১৪ |
৪:০৯:০৯ |
আজকের রাশিফল |
| ১৫ |
৪:০৯:১১ |
জ্যোতিষ চর্চা |
| ১৬ |
৪:০৯:১৪ |
জ্যোতিষ কথা |
| ১৭ |
৪:০৯:১৬ |
হস্তরেখা বিচার ও জ্যোতিষ দর্পণ |
| ১৮ |
৪:০৯:২০ |
back to back support |
| ১৯ |
৪:০৯:২০ |
Astrology, Palm,Vastu, Numerology Research & জ্যোতিষ চর্চা গ্রুপ |
| ২০ |
৪:০৯:২৩ |
জ্যোতিষ দর্শন পত্রিকা (DAILY ONLINE RASHIFAL) |
| ২১ |
৪:০৯:২৫ |
জ্যোতিষ শাস্ত্র ও বাস্তু |
| ২২ |
৪:০৯:২৬ |
হস্তরেখা এবং জ্যোতিষ বিচার ও চর্চা |
| ২৩ |
৪:০৯:২৬ |
হস্তরেখা বিচার বিশ্লেষণ ও প্রতিকার For All Indians |
| ২৪ |
৪:০৯:২৯ |
সোনাইছড়িবাসী |
| ২৫ |
৪:০৯:২৯ |
Kolkata Astrologers |
| ২৬ |
৪:০৯:৩২ |
এবার বিনামূল্যে জ্যোতিষ বিচার ও প্রতিকার। |
| ২৭ |
৪:০৯:৪১ |
রাশি ফল ও জোতিষ চর্চা |
| ২৮ |
৪:০৯:৪২ |
জ্যোতিষ চর্চা |
| ২৯ |
৪:০৯:৪৪ |
জ্যোতিষ চর্চা ও সমাধান |
| ৩০ |
৪:০৯:৪৮ |
হাতের রেখা বিচার ও গ্রহের সঠিক প্রতিকার। |
| ৩১ |
৪:০৯:৫০ |
জ্যোতিষ বাংলা |
| ৩২ |
৪:০৯:৫২ |
জ্যোতিষ চর্চা |
| ৩৩ |
৪:০৯:৫২ |
জ্যোতিষ শিখুন |
| ৩৪ |
৪:০৯:৫৬ |
Astrology in Kolkata |
| ৩৫ |
৪:১০:০০ |
জ্যোতিষ সিদ্ধান্ত |
| ৩৬ |
৪:১০:০১ |
Babul sarkar |
| ৩৭ |
৪:১০:০৮ |
জ্যোতিষ কথা |
| ৩৮ |
৪:১০:১২ |
ফ্রী হস্তরেখা ও জন্মকুষ্ঠি বিচার BY SAKIL AHMED SIDDIQUI(CNCT- 8116059132) |
| ৩৯ |
৪:১০:১৩ |
জ্যোতিষ ও নক্ষত্র |
| ৪০ |
৪:১০:১৭ |
Nitai Pati |
| ৪১ |
৪:১০:২৩ |
পশ্চিমবঙ্গ জ্যোতিষ গ্রুপ |
| ৪২ |
৪:১০:২৪ |
Stellar Astrology | নক্ষত্র জ্যোতিষ |
| ৪৩ |
৪:১০:২৯ |
সৌভাগ্যের সন্ধানে |
| ৪৪ |
৪:১০:৩৯ |
জ্যোতিষ জীবন |
| ৪৫ |
৪:১০:৪৬ |
জ্যোতিষ চর্চা ও পরামর্শ (Astrological help) |
| ৪৬ |
৪:১০:৫২ |
পূজা পাঠ |
| ৪৭ |
৪:১০:৫৮ |
জ্যোতিষ পরিবার |
| ৪৮ |
৪:১১:১৬ |
জ্যোতিষ আলোচনা ও সমাধান |
২০২৬
সালের ১২ মে রাত ১২টা ২৮ মিনিটে
Aj
Khan
নামের
একটি প্রোফাইলে আরেকটি বক্তব্য
দেখা যায়:
“অবশেষে
দেশে ফিরছেন শেখ হাসিনা /
ইন্ডিয়ার
সাথে প্রায় ২ ঘন্টা বৈঠকের
পরে...”।
পরে
একই বা কাছাকাছি বক্তব্য অন্য
প্রোফাইলেও দেখা যায়। সকাল
৭টা ১৪ মিনিটে Moksadul
Islam
এবং
দুপুর ১টা ৪৪ মিনিটে S
M Mahir
নামের
প্রোফাইলে বক্তব্যটি দেখা
যায়।
বিকেল
৫টা ৫৯ মিনিট ৫৮ সেকেন্ডে একই
বক্তব্য The
Jerin Collection
নামের
একটি পেইজ থেকে Dr.
Zakir Naik Official ✅
নামের
একটি গ্রুপে পোস্ট হওয়ার পর
সরাসরি দ্রুত গ্রুপ-পোস্টিং
দেখা যায়।
বিকেল
৫টা ৫৯ মিনিট ৫৮ সেকেন্ড থেকে
৬টা ১ মিনিট ২৬ সেকেন্ড পর্যন্ত
মাত্র ১
মিনিট ২৮ সেকেন্ডে
The
Jerin Collection থেকে
৩৪টি গ্রুপ পোস্ট পাওয়া যায়।
এগুলো গেছে ৩৩টি আলাদা ফেইসবুক
গ্রুপে।
২০২৬ সালের ১২ মে: বক্তব্য ছড়িয়ে পড়ার ধারা
| সময় |
অ্যাকাউন্ট |
ধরন |
কী দেখা যায় |
| ১২:২৮:০৬ AM |
Aj Khan |
Profile |
বক্তব্যটির প্রথম পর্যবেক্ষিত পোস্ট |
| ৭:১৪ AM |
Moksadul Islam |
Profile |
একই বা কাছাকাছি বক্তব্য |
| ১:৪৪ PM |
S M Mahir |
Profile |
একই বা কাছাকাছি বক্তব্য |
| ৫:৫৯:৫৮ PM |
The Jerin Collection |
Page → Group |
Dr. Zakir Naik Official ✅ গ্রুপে প্রথম পোস্ট |
| ৫:৫৯:৫৮–৬:০১:২৬ PM |
The Jerin Collection |
Page → Groups |
১ মিনিট ২৮ সেকেন্ডে ৩৪টি Group post, ৩৩টি আলাদা Group ID |
এই
তিনটি ঘটনায় বক্তব্য ও অ্যাকাউন্ট
আলাদা। কিন্তু ছড়িয়ে দেওয়ার
ধরনে মিল আছে– একটি অ্যাকাউন্ট
থেকে কয়েক মিনিটের মধ্যে একই
লেখা বহু গ্রুপে সরাসরি পোস্ট
করা হয়েছে।
ধরন
৩: নিজের
পেইজে পোস্ট করে কয়েক সেকেন্ডের
মধ্যে গ্রুপে ছড়িয়ে দেওয়া
একটি
অ্যাকাউন্ট প্রথমে নিজের
পেইজে পোস্ট করে,
এরপর
কয়েক সেকেন্ডের মধ্যে সেই
লেখা ওই অ্যাকাউন্ট থেকে
বিভিন্ন গ্রুপে পোস্ট হয়–
ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এটি
ছিল আরেকটি প্রক্রিয়া।
২০২৫
সালের ১৫ নভেম্বর সকাল ৮টা
৫৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ
কে এম শামীম ওসমান
নামের একটি পেইজে একটি বক্তব্য
পোস্ট হয়। মাত্র ৯
সেকেন্ড পর
একই
অ্যাকাউন্ট থেকে লেখাটি Sheikh
Hasina
নামের
একটি ফেইসবুক গ্রুপে পোস্ট
করা হয়।
এরপর
এক মিনিটেরও কম সময়ে বাংলাদেশ
আওয়ামী লীগ,
রাষ্ট্রনায়ক
শেখ হাসিনা,
জয়
বাংলা,
Saima Wazed Putul, রাজনীতি
এক্সপ্রেস
ও Sheikh
Rehana-সহ
মোট ৮টি
গ্রুপে
একই
লেখা পোস্ট করে অ্যাকাউন্টটি।
এ কে এম শামীম ওসমান: পেইজ থেকে ৯ সেকেন্ডে গ্রুপে
| ধাপ |
সময় |
কী দেখা যায় |
| পেইজ পোস্ট |
৮:৫৪:৪৫ AM |
এ কে এম শামীম ওসমান নামের পেইজে বক্তব্যটি পোস্ট হয় |
| প্রথম গ্রুপ পোস্ট |
৯ সেকেন্ড পর |
একই অ্যাকাউন্ট থেকে Sheikh Hasina গ্রুপে একই লেখা পোস্ট করা হয় |
| পরবর্তী বিস্তার |
এক মিনিটেরও কম সময়ে |
বাংলাদেশ আওয়ামী লীগ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জয় বাংলা, Saima Wazed Putul, রাজনীতি এক্সপ্রেস, Sheikh Rehana-সহ মোট ৮টি গ্রুপে একই লেখা পোস্ট করা হয় |
একই
দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা পর
MD
arshad Ali
নামের
আরেকটি পেইজে একই ধরনের আচরণ
দেখা যায়।
দুপুর
১২টা ২৪ মিনিট ৩৩ সেকেন্ডে
নিজের পেইজে লেখাটি পোস্ট
করার ৮
সেকেন্ড পর
অ্যাকাউন্টটি
গ্রুপে পোস্ট করা শুরু করে।
পরের ৪৫
সেকেন্ডে ৯টি ফেইসবুক গ্রুপে
একই
লেখা পোস্ট করা হয়।
MD arshad Ali: পেইজ থেকে ৮ সেকেন্ডে গ্রুপে
| ধাপ |
সময় |
কী দেখা যায় |
| পেইজ পোস্ট |
১২:২৪:৩৩ PM |
MD arshad Ali নামের পেইজে বক্তব্যটি পোস্ট হয় |
| প্রথম গ্রুপ পোস্ট |
৮ সেকেন্ড পর |
একই অ্যাকাউন্ট থেকে গ্রুপে পোস্ট করা শুরু হয় |
| পরবর্তী বিস্তার |
পরের ৪৫ সেকেন্ডে |
একই লেখা মোট ৯টি ফেইসবুক গ্রুপে পোস্ট করা হয় |
২০২৬
সালের ১৫ মে রাত ২টা ৫৬ মিনিট
৩১ সেকেন্ডে Bangladesh
Awami League
নামের
একটি পেইজে একটি পোস্ট প্রকাশ
হয়: “দেশ
বাঁচাতে প্রয়োজন /
শেখ
হাসিনার প্রত্যাবর্তন”।
পোস্টটিতে
১৭ মে শেখ হাসিনার স্বদেশ
প্রত্যাবর্তন দিবস সফল করার
আহ্বানও ছিল।
মাত্র
এক
সেকেন্ড পর,
রাত
২টা ৫৬ মিনিট ৩২ সেকেন্ডে একই
Bangladesh
Awami League অ্যাকাউন্ট
থেকে
একই লেখা Supporters
of Bangladesh Awami League
নামের
একটি ফেইসবুক গ্রুপে পোস্ট
করা হয়।
এরপর
একই লেখা অন্য পেইজ,
প্রোফাইল
ও গ্রুপেও দেখা যেতে থাকে। পোস্টগুলো করেছে ১০৩টি আলাদা ফেইসবুক অ্যাকাউন্ট।
১৫ মে ২০২৬: পেইজ থেকে গ্রুপ, তারপর অন্য পেইজ ও প্রোফাইলে
| বাংলাদেশ সময় |
পোস্টকারী |
ধরন |
কোথায় পোস্ট |
| ২:৫৬:৩১ |
Bangladesh Awami League |
Page |
Bangladesh Awami League |
| ২:৫৬:৩২ |
Bangladesh Awami League |
Group post |
Supporters of Bangladesh Awami League |
| ৩:০২:৫২ |
দিনাজপুর - ৫ আসন সফেদ আশফাক আকন্দ তুহিন ভাই এর সমর্থক গোষ্ঠী |
Page |
নিজস্ব Page |
| ৩:২৪:৩৫ |
কুমিল্লা মহানগর আওয়ামী-যুবলীগ |
Page |
নিজস্ব Page |
| ৩:২৫:৪৮ |
আবদুল্লা আল মাহমুদ সহিদ |
Page |
নিজস্ব Page |
| ৩:৪৬:২৯ |
Seventy-one |
Page |
নিজস্ব Page |
| ৩:৪৬:৫৫ |
SyLhet Insiders |
Page |
নিজস্ব Page |
| ৩:৫৭:২৪ |
Sk samiul islam 001 |
Group post |
Bangladesh Awami League |
| ৩:৫৭:৩২ |
Sk samiul islam 001 |
Group post |
বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ |
| ৩:৫৯:২১ |
লাল স্বাধীনতা24 ツ |
Group post |
বাংলাদেশ আওয়ামিলীগ প্রবীণ থেকে বর্তমান |
| ৩:৫৯:৩১ |
লাল স্বাধীনতা24 ツ |
Group post |
বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ |
| ৪:১৩:০৮ |
Fakrul Alam Babu |
Group post |
Awami League News |
| ৪:১৪:২০ |
Fakrul Alam Babu |
Group post |
ব্রিটিশ আওয়ামীলীগ সাপোর্ট টিম🇧🇩 |
| ৫:০৭:৪১ |
নৌকার সৈনিক |
Page |
নিজস্ব Page |
| ৫:২৪:৪৬ |
Farhana Afroz Runa |
Profile |
নিজস্ব Profile |
| ৭:২৮:২৬ |
আমি নৌকার লোক |
Profile |
নিজস্ব Profile |
সব
মিলিয়ে একই লেখার ১৬৯টি
পোস্ট
পাওয়া গেছে–৫২টি
প্রোফাইল পোস্ট,
৫৪টি
পেইজ পোস্ট এবং ৬৩টি গ্রুপ
পোস্ট।
পোস্টগুলো
করেছে ১০৩টি
আলাদা ফেইসবুক অ্যাকাউন্ট।
ধরন
৪: একটি
অ্যাকাউন্টে দেখা বক্তব্য
পরে অন্য প্রোফাইল ও পেইজে
কিছু
ঘটনায় প্রথমে একটি প্রোফাইল
বা পেইজে বক্তব্য পাওয়া গেছে
এবং পরে একই বা প্রায় একই লেখা
অন্য অ্যাকাউন্টে এসেছে।
২০২৫
সালের ১৯ মে রাত ১০টা ২৫ মিনিট
৪৪ সেকেন্ডে Nilima
Nila
নামের
একটি প্রোফাইলে লেখা হয়:
“ব্রেকিং
নিউজঃ প্রধানমন্ত্রীর স্বীকৃতি
নিয়ে অচিরেই ফিরছেন শেখ
হাসিনা সেনা ক্যাম্পে”।
এর
১১
মিনিট ৪৭ সেকেন্ড পর
মো
মাসুদ বঙ্গবন্ধুর আদর্শ
নামের আরেকটি প্রোফাইলে হুবহু
একই লেখা দেখা যায়। এর ১
মিনিট ১৭ সেকেন্ড পর
ফিরবে
আবার বীরের বেশে
নামের প্রোফাইলেও একই পোস্ট
পাওয়া যায়।
এরপর
রাত ১০টা ৪১ মিনিটে Shipon
Islam
এবং
১০টা ৫৭ মিনিটে আঁধারে
আলো
নামের প্রোফাইলেও একই বা প্রায়
একই বক্তব্য পাওয়া যায়।
প্রথম
পোস্টের প্রায় ৩৯
মিনিট পর,
রাত
১১টা ৪ মিনিটে বক্তব্যটি
বাংলাদেশ
আওয়ামীলীগ
নামের একটি পেইজে দেখা যায়।
ওই পেইজে ৪৯ সেকেন্ডের ব্যবধানে
একই বক্তব্যের দুটি পোস্ট
পাওয়া গেছে। এর কয়েক মিনিট
পর প্রিয়
সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ
নামের প্রোফাইলেও একই লেখা
আসে।
রাত
পেরিয়ে ২০ মে Amran
Miya
নামের
একটি পেইজ এবং স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র,
বঙ্গবন্ধু
সাইবার ফোর্স
ও পরে মেহেবুবুর
রহমান চৌধুরী
নামের প্রোফাইলেও একই বা প্রায়
একই বক্তব্য পাওয়া যায়। সব
মিলিয়ে ১৯ ও ২০ মে একই বক্তব্যের
১২টি
পোস্ট
পাওয়া
গেছে– ৯টি
প্রোফাইল পোস্ট এবং ৩টি পেইজ
পোস্ট।
২০২৬
সালের ৬ এপ্রিল রাত ১টা ৩২
মিনিট ১০ সেকেন্ডে ডা.
সেলিনা
হায়াৎ আইভী
নামের একটি পেইজে একটি পোস্ট
দেখা যায়:
“ডিসেম্বরের
মধ্যে ফিরছেন জননেত্রী শেখ
হাসিনা,
নেতা-কর্মীদের
প্রস্তুত থাকার নির্দেশ।”
এর
৩
মিনিট ২২ সেকেন্ড পর,
রাত
১টা ৩৫ মিনিট ৩২ সেকেন্ডে একই
বক্তব্য Sabbir
Bsl Awami League
নামের
একটি প্রোফাইলে দেখা যায়।
আরও ৭
মিনিট ৮ সেকেন্ড পর,
রাত
১টা ৪২ মিনিট ৪০ সেকেন্ডে
Touhid
Islam Hridoy
নামের
একটি পেইজেও একই বক্তব্য পোস্ট
করা হয়।
এরপর
Touhid
Islam Hridoy
নামের
একটি প্রোফাইল থেকে বিভিন্ন
গ্রুপে একই লেখা পোস্ট হতে
দেখা যায়। একই নামের একটি পেইজ
থেকেও কয়েক মিনিট পর বিভিন্ন
গ্রুপে একই বক্তব্য পোস্ট
হয়।
একই নামে Touhid Islam Hridoy-এর দুই অ্যাকাউন্ট, ২৫টি গ্রুপ পোস্ট
| সময় |
পোস্ট করেছে |
গ্রুপ |
| ১:৪৮:০২ |
Profile |
Sajeeb Wazed Joy |
| ১:৪৮:০৫ |
Profile |
Sheikh Hasina |
| ১:৪৮:০৯ |
Profile |
Sajeeb Wahzed |
| ১:৪৮:১২ |
Profile |
Sajeeb Wazed Joy |
| ১:৪৮:১৫ |
Profile |
জননেত্রী শেখ হাসিনা |
| ১:৪৮:২০ |
Profile |
জননেত্রী শেখ হাসিনা |
| ১:৪৮:২৪ |
Profile |
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
| ১:৪৮:২৮ |
Profile |
Bangladesh Prime Minister Sheikh Hasina |
| ১:৪৮:৩৬ |
Profile |
Hossain Saddam |
| ১:৪৮:৪০ |
Profile |
Connect With Hussain Saddam |
| ১:৪৯:২২ |
Profile |
Sajeeb Wazed Joy |
| ১:৪৯:২৬ |
Profile |
Sheikh Hasina |
| ১:৫৩:৪১ |
Page |
Sheikh Hasina |
| ১:৫৩:৪৪ |
Page |
PM Sheikh Hasina |
| ১:৫৩:৪৮ |
Page |
বাংলাদেশ আওয়ামী লীগ |
| ১:৫৩:৫৪ |
Page |
বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ |
| ১:৫৪:০৮ |
Page |
হৃদয়ে মুজিব (বঙ্গবন্ধু) |
| ১:৫৪:১২ |
Page |
বাংলাদেশ আওয়ামী যুবলীগ |
| ১:৫৪:১৭ |
Page |
বাংলাদেশ আওয়ামী লীগ - Bangladesh Awami League ✅ |
| ১:৫৪:২২ |
Page |
বাংলাদেশ আওয়ামী লীগ || BANGLADESH AWAMI LEAGUE |
| ১:৫৪:২৬ |
Page |
বাংলাদেশ আওয়ামী লীগ (Bangladesh Awami League) |
| ১:৫৪:৩৪ |
Page |
Bangladesh Awami League Official✅ বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ✅ |
| ১:৫৪:৩৯ |
Page |
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে ১৯৯৪ বর্তমান সারা বাংলাদেশ |
| ১:৫৪:৪৪ |
Page |
আওয়ামীলীগ অনলাইন প্রচার পরিষদ |
| ১:৫৪:৪৮ |
Page |
🇧🇩BANGLADESH 🇧🇩 Awmelige🇧🇩 |
২০২৫
সালের মে মাসে যে বক্তব্যটি
Nilima
Nila-সহ
বিভিন্ন প্রোফাইল ও পেইজে
পাওয়া গিয়েছিল,
নভেম্বরেও
সেটি আবার দেখা যায়।
১৪
নভেম্বর সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে
সেলিনা
হায়াত আইভি
নামের একটি পেইজে বক্তব্যটি
পাওয়া যায়। একই পেইজে লেখাটি
আবারও পোস্ট করা হয়। পরদিন
একই বা কাছাকাছি বক্তব্য অন্য
পেইজ ও প্রোফাইলেও দেখা যায়।
তাহলে
শেখ হাসিনার ফেরার কথা ফেইসবুকে
ছড়িয়েছে কিভাবে
৩৩,৩০১টি
পোস্টের বিশ্লেষণে কোনও একক
ছড়িয়ে-পড়ার-পদ্ধতি
পাওয়া যায়নি। তবে অন্তত চারটি
ছড়িয়ে পড়ার ধরন দেখা গেছে।
প্রথমত,
একই
বা প্রায় একই লেখা কখনও কয়েক
সেকেন্ডের ব্যবধানে একাধিক
পেইজে প্রকাশ হয়েছে। দ্বিতীয়ত,
কিছু
অ্যাকাউন্ট কয়েক মিনিটের
মধ্যে একই লেখা কয়েক ডজন ফেইসবুক
গ্রুপে সরাসরি পোস্ট করেছে।
তৃতীয়ত,
কিছু
অ্যাকাউন্টকে নিজের টাইমলাইনে
পোস্ট করার কয়েক সেকেন্ডের
মধ্যেই বিভিন্ন গ্রুপে সেই
লেখা দিতে দেখা গেছে।
চতুর্থত,
একটি
প্রোফাইল বা পেইজে পাওয়া
বক্তব্য পরে অন্য অ্যাকাউন্টে
দেখা গেছে– কখনও কয়েক মিনিটের
মধ্যে,
কখনও
কয়েক ঘণ্টা পরে।
পদ্ধতি পড়ুন⌄
এই অনুসন্ধানের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিয়ে ফেইসবুকে প্রকাশিত একই বা কাছাকাছি বক্তব্য কীভাবে বিভিন্ন প্রোফাইল, পেইজ ও গ্রুপের মধ্যে ছড়িয়েছে তা পর্যবেক্ষণ করা।
বিশ্লেষণটি কোনও অ্যাকাউন্ট বা পেইজকে একটি সমন্বিত নেটওয়ার্কের অংশ হিসেবে চিহ্নিত করার জন্য করা হয়নি। একইভাবে, একই লেখা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যবধানে একাধিক জায়গায় পাওয়া গেলেই সেটিকে স্বয়ংক্রিয় পোস্টিং, সমন্বিত পোস্টিং বা সরাসরি কপি হিসেবে গণ্য করা হয়নি।
এখানে মূলত তিনটি বিষয় দেখা হয়েছে:
১. একই বা কাছাকাছি বক্তব্য প্রথম কোথায় এবং কখন পাওয়া গেছে;
২. পরে একই বক্তব্য কোন কোন প্রোফাইল, পেইজ বা গ্রুপে দেখা গেছে;
৩. একই অ্যাকাউন্ট নিজে একাধিক জায়গায় একই লেখা পোস্ট করেছে কি না।
বিশ্লেষণের সময়কাল ও ডেটাসেট
বিশ্লেষণে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৭ আগস্ট পর্যন্ত ৩৩,৩০১টি ফেইসবুক পোস্ট ব্যবহার করা হয়েছে।
পোস্টগুলি সংগ্রহ করা হয়েছে মেটা কনটেন্ট লাইব্রেরি (এমসিএল) থেকে। এমসিএল হলো গবেষণা ও বিশ্লেষণের জন্য তৈরি মেটা’র একটি টুল, যেখানে ফেইসবুকের পাবলিক পোস্ট নির্দিষ্ট সার্চ শব্দ, অ্যাকাউন্ট, সময়সীমা ও অন্যান্য ফিল্টার ব্যবহার করে খোঁজা ও ডাউনলোড করা যায়।
যেসব শব্দ ব্যবহার করে সার্চ করা হয়েছে: শেখ হাসিনা ফিরবেন, হাসিনা ফিরবেন, হাসিনা ফিরছেন, হাসিনা দেশে ফিরবেন, হাসিনা দেশে ফিরছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন, হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরে আসবে, আবার ক্ষমতায় আসবে, ক্ষমতায় ফিরবে।
এআই কিভাবে ব্যবহার হয়েছে
৩৩ হাজারের বেশি পোস্টের মধ্যে সম্ভাব্য একই বা কাছাকাছি বক্তব্য ম্যানুয়ালি খুঁজে বের করা কঠিন। তাই প্রথম ধাপে এআই ব্যবহার করা হয়েছে।
এআই-এর কাজ ছিল:
পোস্টের টেক্সট তুলনা করা;
হুবহু এবং কাছাকাছি ভাষার বক্তব্য শনাক্ত করা;
প্রকাশের সময় অনুযায়ী সম্ভাব্য সিকোয়েন্স সাজানো;
দ্রুত পুনঃপ্রকাশ কারা করেছে তা খুঁজে বের করা।
মানব পর্যালোচনা
এআই এর মাধ্যমে চিহ্নিত গুরুত্বপূর্ণ ধরন ও টাইমলাইন যাচাই করার জন্য ২৪৯টি পোস্ট মানব-পর্যালোচনা করা হয়েছে।
এক্ষেত্রে প্রতিটি নির্বাচিত পোস্টের:
লেখা;
প্রকাশের সময়;
অ্যাকাউন্ট/পেইজ/প্রোফাইলের এমসিএল পরিচয়;
পোস্টটি পেইজ/প্রোফাইল/গ্রুপের কি না তা যাচাই;
ব্যক্তব্যের মিল যাচাই;
একই অ্যাকাউন্ট অন্য পেইজ/গ্রুপে পোস্ট করেছে কি না তা যাচাই করা হয়েছে।
সীমাবদ্ধতা
প্রথমত, বিশ্লেষণটি কেবল ডেটাসেটে পাওয়া পোস্টের ভিত্তিতে করা হয়েছে। কোনও পোস্ট ডেটাসেটে না থাকলে, মোছা হয়ে থাকলে সেটি বিবেচনা করার সুযোগ ছিল না।
দ্বিতীয়ত, “প্রথম পাওয়া পোস্ট” মানে ডেটাসেটে দেখা যাওয়া প্রথম পোস্ট। এর মানে সুনিশ্চিতভাবে এই নয় যে, ওই বিষয়ে এটিই ফেইসবুকে প্রকাশিত প্রথম পোস্ট।
তৃতীয়ত, এই বিশ্লেষণকে নেটওয়ার্ক বিশ্লেষণ হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ কোনও অ্যাকাউন্ট অন্য কারও সঙ্গে সম্পর্কিত কি না তা এই বিশ্লেষণ নির্ধারণ করা হয়নি।
এই অনুসন্ধানটি তৈরি করা হয়েছে রিপোর্ট ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায়, যে উদ্যোগ বিশ্বজুড়ে স্থানীয় স্বাধীন সাংবাদিকতাকে সহায়তা করে।