পরামর্শক পর্ষদ সম্পর্কে
ডেটাএক্সপ্লেইনারের পরামর্শক পর্ষদে আছেন কয়েকজন অভিজ্ঞ সাংবাদিক। প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল– সব মাধ্যমেই তাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আমাদের নানাভাবে পথ দেখায়। তাদের অভিজ্ঞতা আমাদের সম্পাদকীয় সিদ্ধান্ত, নৈতিক অবস্থান ও জনস্বার্থের প্রতি প্রতিশ্রুতি অটুট রাখতে সহায়তা করে।
এই পরামর্শক পর্ষদ শুধু একটি আনুষ্ঠানিক কাঠামো নয়, বরং আমাদের এক ধরনের নির্ভরতার জায়গা। তারা আমাদের কাজকে আরও গভীরভাবে ভাবতে, ঠিকভাবে প্রশ্ন করতে এবং দায়িত্বশীলভাবে উপস্থাপন করতে সাহায্য করেন। তাদের অভিজ্ঞতা আমাদের অনুসন্ধানকে আরও শক্তিশালী, সংবেদনশীল ও প্রাসঙ্গিক করে তোলে।
এই পর্ষদের মাধ্যমে আমরা জনস্বার্থমূলক অনুসন্ধানের মান আরও উন্নত করতে চাই। ডেটা বোঝা ও ব্যাখ্যায় আরও দক্ষ হতে চাই। একই সঙ্গে ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাগুলো আরও শক্তভাবে ধরে রাখতে চাই।
আমাদের পরামর্শকরা
মো. সামসুল ইসলাম
মো. সামসুল ইসলাম একজন শিক্ষাবিদ ও কলামিস্ট। তিনি সর্বশেষ স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিস্তৃত পেশাগত জীবনে তিনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন কৃতী গবেষক। ইউনিভার্সিটি অব লিডস থেকে শিভেনিং স্কলার হিসেবে এম.এ. ডিগ্রি অর্জন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকসহ এম.এ. সম্পন্ন করেছেন। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ভিজিটিং ফেলোশিপ। তিনি নিয়মিতভাবে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনসহসহ বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করেন। তার লেখার প্রধান বিষয় হলো ডিজিটাল মিডিয়া লিটারেসি, আন্তর্জাতিক সম্পর্ক এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ।
বিশ্বদীপ দাশ
বিশ্বদীপ দাশ ১৯৯৩ সালে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এ সাংবাদিকতা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি দ্য ডেইলি স্টার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন-এর মতো শীর্ষ গণমাধ্যমের ব্যস্ত বার্তাকক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিডিনিউজ২৪.কম-এর জ্যেষ্ঠ সম্পাদক। ইংরেজি সাহিত্য ও ব্যবসায় প্রশাসনে পড়াশোনার পর তিনি ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট, ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার ও লন্ডন স্কুল অফ জার্নালিজমে সাংবাদিকতা এবং কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে আইন ও রাজনীতি নিয়ে পড়াশোনা করেন।
কুয়েক সের কুয়াং কেং
কুয়েক সের কুয়াং কেং পুলিৎজার সেন্টার-এর রেইনফরেস্ট অনুসন্ধান বিভাগের জ্যেষ্ঠ সম্পাদক এবং ডেটা সাংবাদিকতা বিষয়ক মিডিয়া প্রশিক্ষণ ও পরামর্শ প্রতিষ্ঠান ডেটা-এন–এর প্রতিষ্ঠাতা। কেং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। তিনি ফুলব্রাইট স্কলার, গুগল জার্নালিজম ফেলো এবং টৌ-নাইট ফেলো।
রমেন বিশ্বাস
রমেন বিশ্বাস সাংবাদিকতা শুরু করেন আজকের কাগজে যে পত্রিকাটি বাংলাদেশের সংবাদপত্রজগতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল। পরে তিনি ভোরের কাগজ, জনকণ্ঠ, যায় যায় দিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন এবং দেশের একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তাকক্ষে দায়িত্ব পালন করেন।
গাজী নাসিরউদ্দিন আহমেদ
গাজী নাসিরউদ্দিন আহমেদ সাংবাদিকতা শুরু করেন ভোরের কাগজ থেকে। পরে তিনি প্রথম আলো ও যায় যায় দিনসহ দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ সম্পাদকীয় দায়িত্ব পালন করেন। তিনি ডিজিটাল ও সম্প্রচারমাধ্যমেও কাজ করেছেন, যার মধ্যে রয়েছে বিডিনিউজ২৪.কম ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম কর্মজীবন শুরু করেন আজকের কাগজ থেকে এবং পরে যায় যায় দিন ও সমকালসহ উল্লেখযোগ্য পত্রিকায় কাজ করেন। তিনি বিডিনিউজ২৪.কম-এও দীর্ঘ সময় কাজ করেছেন।