ডেটা ও অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশকে বোঝা

ডেটা এক্সপ্লেইনার একটি জনস্বার্থভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম। নিবিড় ডেটা বিশ্লেষণ ও বর্ণনার মাধ্যমে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও জটিল বাস্তবতা অনুসন্ধান ও ব্যাখ্যা করি। ছড়িয়ে-ছিটিয়ে থাকা নথি ও ডেটাসেট থেকে আমরা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করি। এগুলো মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা ব্যবস্থা, ধরন ও প্রবণতাগুলো বুঝতে সহায়তা করে।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হলো ডেটার মাধ্যমে বাংলাদেশকে অনুসন্ধান ও ব্যাখ্যা করা– জনসাধারণের জন্য উন্মুক্ত তথ্যকে স্পষ্ট, আকর্ষণীয় ও প্রমাণভিত্তিক বয়ানে রূপ দেওয়া।

আমরা ডেটাকে শুধু সহজলভ্য নয়, অর্থবহ করে তুলতে চাই– যাতে মানুষ আরও ভালো প্রশ্ন করতে পারে, গভীরতর সংযোগ বুঝতে পারে এবং সংখ্যার উপরিতলের বাইরে দেখতে পায়।

আমরা মনে করি, স্বচ্ছতা শুধু ডেটা প্রকাশ করার বিষয় নয়; বরং তথ্য এমনভাবে ব্যাখ্যা করা প্রয়োজন, যাতে মানুষ এর অন্তর্নিহিত ধরন দেখতে, প্রশ্ন করতে ও জবাবদিহি দাবি করতে পারে।

আমাদের পদ্ধতি

ডেটা এক্সপ্লেইনার অনুসন্ধান, ডেটা বিশ্লেষণ এবং দৃশ্যমান বয়ানের সমন্বয়ে কাজ করে।

আমাদের প্রতিটি অনুসন্ধানে গভীরতা, স্পষ্টতা ও পাঠকের সম্পৃক্ততা নিশ্চিত করতে কয়েকটি নীতি অনুসরণ করা হয়:

প্রথমে অনুসন্ধান: আমরা প্রশ্ন থেকে শুরু করি। এরপর ডেটা অনুসরণ করে স্প্রেডশিট, নথি ও বিভিন্ন পোর্টালে লুকিয়ে থাকা তথ্য ও সম্পর্ক খুঁজে বের করি।

ডেটাভিত্তিক: আমাদের কাজ জনসাধারণের জন্য উন্মুক্ত সরকারি ডেটাসেট, কাঠামোবদ্ধ রেকর্ড এবং বাছাই করা উৎসের ওপর ভিত্তি করে। এসব তথ্য স্বচ্ছতা ও যথাযথতার সঙ্গে বিশ্লেষণ করা হয়।

বয়ান অনুসন্ধান: প্রতিটি প্রতিবেদনে প্রমাণ, প্রেক্ষাপট ও অনুসন্ধানের ফলাফল পাঠকের সামনে ধাপে ধাপে তুলে ধরতে আমরা দৃশ্যমান ও ইন্টারঅ্যাকটিভ গল্প বলার পদ্ধতি ব্যবহার করি।

সহজবোধ্য ও অন্তর্ভুক্তিমূলক: আমাদের প্রতিবেদন বাংলা ও ইংরেজি– দুই ভাষাতেই প্রকাশ করা হয়, যাতে বেশি মানুষ সহজে অনুসন্ধানগুলো বুঝতে ও ব্যবহার করতে পারেন।

কেন এটি গুরুত্বপূর্ণ

বাংলাদেশ অবকাঠামো, ডিজিটাল সেবা, পরিবেশগত ঝুঁকি ও শাসনব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ ডেটা প্রায়ই বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, বোঝা কঠিন হয় এবং যথেষ্ট ব্যাখ্যা করা হয় না।

এই ব্যবধান কমাতেই ডেটা এক্সপ্লেইনার কাজ করে– সংখ্যাকে জনস্বার্থের অন্তর্দৃষ্টিতে রূপান্তর করা এবং ডেটাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে গণতান্ত্রিক জবাবদিহি শক্তিশালী করা।